১১ মে ২০২৬

বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দৈনিক লোকসমাজ ও বাংলাটিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া “সেচ্ছাসেবকলীগ নেতাকে ভারতে পাচার” সংক্রান্ত খবরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আমি ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছি। ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পুলিশ গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সে যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তা ও আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণে রক্ষা পেয়েছিলাম। সংবাদ সম্মেলনে দাবী করেন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরে কোন জুলুমবাজী, প্রতিহিংশা ও অনৈতিকতার সুযোগ গ্রহন করিনি। সচ্ছ ও জবাবদিহীতার রাজনীতি করা কারণে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত। সেই দৃষ্টিকোন থেকে দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিএনপি নেতার প্রটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা” ও “লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচার করা হয়। বিএনপি নেতা জিয়া দাবী করেন, সেচ্ছাসেবকলীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথার সঙ্গে তার কেবলই পেশাগত সম্পর্ক। এর বাইরে কিছু নেই। মিঠুকে ভারতে পােিয় যেতে যে তথ্য প্রচার করা হয়েছে তা একেবারেই ডাহা মিথ্যা। একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদের দোসর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে সম্মানহানী করার জন্য এই মিথ্যা অপপ্রচার করেছেন বলে জিয়া দাবী করেন। এদিকে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় বলেন, আমি কোথায় পালায় নি। আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়িতেই আছি। ভিডিও কলে তিনি বাড়িতে থাকার প্রমাণ দেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সদস্যের সঙ্গে কথা বলেন তার পালিয়ে যাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন। আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি