৪ মে ২০২৬

বিএনপি নেতাদের জন্য কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম
বিএনপি নেতাদের জন্য কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাপ্রেস ডেস্ক:   দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যেকোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি