৫ মে ২০২৬

বিএনপি নেতা এন আই খান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি নেতা এন আই খান আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এন আই খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে এন আই খান শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন ছেলে সাদিকুল ইসলাম খান। সাদিকুল ইসলাম খান বলেন, ‘বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।’ এন আই খানের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। সাত সন্তানের জনক এন আই খান বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআইর সদস্যসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এন আই খানকে তাঁর স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে আজই দাফন করার কথা জানিয়েছেন সাদিকুল ইসলাম।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি