৪ মে ২০২৬

বিএনপি কার্যালয় নয়াপল্টনে প্রধানমন্ত্রীর উপস্থিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পিএম
বিএনপি কার্যালয় নয়াপল্টনে প্রধানমন্ত্রীর উপস্থিতি

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাপ্রেস ডেস্ক :  প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

আতিকুর রহমান বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন। 

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে নয়াপল্টনে যান প্রধানমন্ত্রী।

এদিকে দলের চেয়ারম্যানের আসার অপেক্ষায় দুপুর আড়াইটা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। বিকাল সাড়ে ৪টা থেকে নয়াপল্টনে মানুষের ঢল নামে।  নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানের মুখর করে রাখেন পুরো এলাকা।

এদিকে প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে আসবেন বলে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয়ের চারপাশে অবস্থান নেয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি