৫ মে ২০২৬

বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ এএম
বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বাংলাপ্রেস ডেস্ক:   কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।  শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। 

এ সময় গণঅধিকার পরিষদেরও দুই নেতাও জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আল হারুন, নোয়াবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আবদুল হক, জয়কা ৩নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন, নোয়াবাদ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এ সময় গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও জামায়াতে যোগ দেন।

যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে, এটাও আমাকে অনুপ্রাণিত করেছে। 

অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করা হয়।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি