৫ মে ২০২৬

বিএনপি একটি নালিশনির্ভর দল: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি একটি নালিশনির্ভর দল: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট কারচুপি হবে-এমন অভিযোগ না করে বিএনপিকে সুনির্দিষ্ট প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ নারী চালকের মধ্যে সনদপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপি নেতাদের বলব, অন্ধকারে ঢিল না ছুড়ে প্রমাণ দিন কোথায় ইভিএমে ভোট কারচুপি হয়েছে।

তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। এ নির্বাচন নিয়ে দলটির নেতারা যেসব অভিযোগ করছেন তার বিন্দুমাত্র সত্যতা নেই।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আসলেই একটি নালিশনির্ভর দল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো এমন ব্যর্থ রাজনৈতিক দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও তেমনিভাবে ব্যর্থ। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে বিএনপি নেতারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছেন।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনেও ইভিএমের দুই কেন্দ্রে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছিলেন সুতরাং এটি নিয়ে তাদের অভিযোগ অহেতুক বলেও মন্তব্য করেন কাদের।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপির এ অভিযোগের জবাবে কাদের বলেন, তারা কথায় কথায় বলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কই আমি তো কোথাও ভোট চাইতে যাইনি। কোনো নির্বাচনী কার্যালয়েও যাইনি। তারা (বিএনপি) শুধু বিরোধিতার জন্য এসব কথা বলে। অন্ধকারে ঢিল না মেরে প্রমাণ দেন।

তিনি বলেন, ইভিএমে যদি কারচুপির কলাকৌশল কাজ করে, জালিয়াতির কাজ করে তাহলে চট্টগ্রামে ভোটার উপস্থিতি বাড়তো না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি