৭ মে ২০২৬

বিএনপি ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্নের পাঁয়তারা করে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্নের পাঁয়তারা করে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার পাঁয়তারা করছিল বিএনপি; এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। বলেছেন, জনগণের দুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। বিএনপি অবস্থানের কথা বললেও তাতে তারা ক্ষান্ত না হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছি। জনদুর্ভোগের সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী তাদের অর্পিত দায়িত্ত্ব পালন করে যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় ৩১ জন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছে। বিএনপি আবারও অগ্নি সন্ত্রাসের পরিকল্পনা করছে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমানুল্লাহ আমানকে যখন আটক করা হয়েছে, তার আগে তিনি রাস্তায় পরে গিয়েছিল। মানবতার পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর মানবতার কারণেই প্রধানমন্ত্রীও আহত হবার কথা শুনে তার খোঁজ নিয়েছেন। এটাই মানবতার নেতার কাজ আর বিএনপি আগুন জ্বালানোর নির্দেশ দিচ্ছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি