৫ মে ২০২৬

বিএনপি আর কখনোই সমাবেশ করতে অনুমতি চাইবে না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি আর কখনোই সমাবেশ করতে অনুমতি চাইবে না : মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-সমাবেশ করতে আর কখনও বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চাইবেন না। তিনি বলেছেন, আমাদের এই সমাবেশ সকাল দশটার সময় অনুমতি দিয়েছে আর বলেছে শুধু আজকের জন্য। কিন্তু এরপরে আর কখনো আমরা অনুমতি নিবো না। আমরা আমাদের যখন খুশি তখন সমাবেশ করবো। এটা আমাদের অধিকার সংবিধান অনুযায়ী অধিকার। তাই সকলকে দলমত নির্বিশেষে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটাই লক্ষ্য যে গণতন্ত্রের প্রতীক দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি করা এবং স্বৈরশাসকের পতন ঘটানো।এই সরকার জনগণের নির্বাচিত সরকার না।সুতরাং তারা অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। জনগণের সমর্থনে নয়।।দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আবার বুকের রক্ত দিব।

সরকারকে ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার সব কিছুতে ব্যর্থ হয়েছে এমনকি বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যর্থে পরিণত করেছে। তারা হাজার হাজার পুলিশ নিয়োগ দিচ্ছে কিন্তু দেশে কোন ছিনতাই-রাহাজানি কমছে না। তারা সড়ক নিয়ে আইন করেছে অথচ রাস্তায় প্রতিদিনই মানুষ এক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আজকে ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে শেয়ার মার্কেট লুট করে নিয়েছে ব্যাংক চলছে না। বিচার বিভাগ স্বাধীন নয় দলীয়করণ করে নিয়েছে। আজকে মিডিয়াকেও দখল করে নিয়েছে। সবকিছু নিয়ন্ত্রণে রেখে তার আজকে সরকার চালাতে চায় দেশ চালাতে চায়। সুতরাং, আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় নিজেদেরকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি পাগল রিজভী হাওলারের মৃত্যুতে ফখরুল শোক জানিয়ে বলেন, আমাদের কর্মী বিএনপি’র নিবেদিতপ্রাণ তিনি সবসময় বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে সবসময়ই আমাদের এই কার্যালয়ে থাকতেন সেই রিজভী অনশন করা অবস্থায় গতকাল কার্যালয় মারা গেছেন। তাকে সবসময়ই কার্যালয়ে দেখতাম বুকের মধ্যে ‘গণতন্ত্রের মায়ের মুক্তি চাই’ লেখাটা লিখে রাখতেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ও তার রুহের মাগফেরাত কামনা করছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি