৪ মে ২০২৬

বিএএফএফসি’র নিউ ইংল্যান্ড টি-২০: ওয়েষ্ট হার্টফোর্ডকে ৬৫ রানে হারিয়ে জয় পেল লায়নস ক্রিকেট ক্লাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএএফএফসি’র নিউ ইংল্যান্ড টি-২০: ওয়েষ্ট হার্টফোর্ডকে ৬৫ রানে হারিয়ে জয় পেল লায়নস ক্রিকেট ক্লাব
নিজস্ব প্রতিবেদক: বিএএফএফসি’র নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের শনিবারের খেলায় ওয়েষ্ট হার্টফোর্ড কিংস (ডাব্লিউএইচকে)কে ৬৫ রানে হারিয়ে জয়লাভ করেছেন লায়নস ক্রিকেট ক্লাব (এলএলসি)। গত শনিবার (২১ আগষ্ট) কানেকটিকাট অঙ্গরাজ্যের টাউন অব ম্যানচেস্টারের রবার্টসন ইলেমেন্টারি স্কুলের মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় তৃতীয় দিনের চতুর্থ খেলা। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাট (বিএএফএফসি) নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টটির আয়োজন করেন। প্রথম ইনিংসে টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েষ্ট হার্টফোর্ড কিংস(ডাব্লিউএইচকে)। ব্যাটিং করা দল লায়নস ক্রিকেট ক্লাব (এলএলসি) প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে। আতিক সর্বোচ্চ ৪৭ রান করে ৪টা ৬ এবং ২টা ৪ করেন দলের এ দুর্দান্ত খেলোয়াড়। এহতেশাম ৩টা ৬ এবং ১টা ৪ এর মাধ্যমে ৩১ রান এবং খালিদ ২টা ৬ এর মাধ্যমে ৩০ রান করেন। অপরদিকে, দ্বিতীয় ইনিংসে ওয়েষ্ট হার্টফোর্ড কিংস (ডাব্লিউএইচকে) ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে ৯৮ রানে সবাই আউট হয়ে যান। সাঈদ খাঁন সর্বোচ্চ ২৪ রান করেন। রাজা ২৩ রানে ৪ উইকেট এবং হানিফ ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। তৃতীয় দিনের এ খেলায় অ্যাম্পায়ার ছিলেন ইঞ্জিনিয়ার আমিরুজ্জামান টুটুল ও ড. তামিম আহমেদ। এছাড়াও থার্ড আম্পায়ার/স্কোরার ছিলেন হারুন আহমেদ, চৌধুরী হায়দার তারেক, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, ইন্জিনিয়ার মইনুল ইসলাম, শরিফুল আহসান হেলাল ও ইয়াসিন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি