৯ মে ২০২৬

বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।   অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় স্বাক্ষরিত কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তিতে একতরফা ও অসম শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী হতে পারে। এসব চুক্তি পুনঃমূল্যায়নের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, “দেশি-বিদেশি সব ধরনের বিদ্যুৎকেন্দ্র চুক্তি পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে। কোথাও কোনো অনিয়ম বা অস্বচ্ছতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” খাদ্য মজুদের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের খাদ্য মজুদ সন্তোষজনক রয়েছে। কী পরিমাণ এবং কী ধরনের খাদ্যশস্য কেনা হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় বোরো ধান, তারপর আমন এবং সর্বনিম্ন আউশ ধান। তিনি আরও বলেন, “সরকার বাজারে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। যাতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দামে অযৌক্তিক উঠানামা না ঘটে।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি