১০ মে ২০২৬

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস
বাংলাপ্রেস ডেস্ক: বিডিআর সদর দফতরের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কী ঘটেছিল, তা জানাটা শুধু সময়ের দাবি নয়—এটা জাতির কাছে দায়।” বুধবার (১৬ এপ্রিল) বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে তদন্ত কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের হত্যা করা হয়েছিল। সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল। জাতি আজও উত্তর খুঁজছে—কেন, কীভাবে এবং কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল। তদন্ত কমিশনকে সফল হতেই হবে। জাতি আজ আপনাদের দিকে তাকিয়ে।” তিনি আরও বলেন, তদন্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, ঘটনাটি ঘটেছিল ১৬ বছর আগে। তাই তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিশেষ করে, অভিযুক্তদের অনেকে এখন দেশের বাইরে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ২৩ জন বিদেশে অবস্থান করছেন, যাদের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন। এর মধ্যে ৮ জন সাক্ষাৎ দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া ঘটতে পারে না। প্রথমে তৎকালীন বিডিআর মহাপরিচালককে হত্যা করা হয়, এরপর ধারাবাহিকভাবে অন্যদের। আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরণ বিশ্লেষণ করে ঘটনার পেছনের মূল পরিকল্পনা বের করার চেষ্টা করছি।” কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এত বড় হত্যাকাণ্ড ঘটেও একজন কর্মকর্তা কিংবা কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি। এটি গোয়েন্দা, সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন।” বৈঠকে তদন্ত কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল হোসেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি