বিদেশি শিক্ষার্থী ভিসা বিতর্কে 'শুদ্ধ আচরণ' করতে শুরু করেছে হার্ভার্ড: ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ছাত্র ভিসা বিতর্কে প্রশাসনের চাপের মুখে হার্ভার্ড এখন 'শুদ্ধ আচরণ' করতে শুরু করেছে। ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, 'আমরা বিদেশি শিক্ষার্থীদের আগমনে সম্মানিত বোধ করি, তবে আমরা তাদের তালিকা দেখতে চাই।' তিনি আরও বলেন, 'হার্ভার্ড আগে তালিকা দিতে চায়নি। এখন তারা দিচ্ছে। সত্যি বলতে গেলে, তারা এখন শুদ্ধ আচরণ করতে শুরু করেছে।'
শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনও প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়ে বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে অগ্রগতি দেখতে পাচ্ছি। এর কারণ হলো আমরা এখন কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং বলে দিচ্ছি যে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।'
মে মাসে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি দেয় যাতে বলা হয়, যদি বিশ্ববিদ্যালয়টি আসন্ন শিক্ষাবর্ষের আগে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের সনদ ফিরে পেতে চায়, তবে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত তথ্য জমা দিতে হবে। এই তথ্যে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের তালিকাও অন্তর্ভুক্ত ছিল।
হার্ভার্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উগ্রপন্থা ও ইহুদি-বিদ্বেষ ছড়ানোর অভিযোগের পেছনে প্রশাসনের কঠোর মনোভাবের ব্যাখ্যায় ম্যাকমাহন বলেন, 'আমি মনে করি, আমরা যা করছি সেটার ফলাফল দেখছি। আমরা বলেছি, এ বিষয়ে আমাদের দাঁতে দাঁত আছে — মানে, আমরা কঠোর হব।'
তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এবং কোনো সহিংস কর্মকাণ্ডে না জড়ায়।
ম্যাকমাহন আরও বলেন, আমি খুশি যে হার্ভার্ড এখন কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমার মনে হয় সেটা আমাদের কড়া অবস্থানের ফল। তারা অনেক কথা বলে, কিন্তু আমরা পদক্ষেপ নেওয়ার পরেই তাদের কার্যক্রম শুরু হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কৃতিত্বও তিনি ট্রাম্পকেই দেন।
এই বিতর্কের পটভূমিতে রয়েছে ট্রাম্পের একটি নির্বাহী আদেশ, যার লক্ষ্য হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা। তবে মে মাসে একজন ফেডারেল বিচারক ট্রাম্পের এই ক্ষমতা খারিজ করে দেন।
প্রশ্ন করা হলে যে, হার্ভার্ডে ইতিমধ্যে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে কি না, ম্যাকমাহন বলেন, “এটা আসলে পররাষ্ট্র দপ্তরের বিষয়, তবে আমরা আরও কঠোর যাচাই-বাছাই করব।”
ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ২ বিলিয়ন ডলার এবং কলম্বিয়ার ৪০০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করেছে।
ম্যাকমাহন বলেন, ক্যাম্পাসে মতবাদের বৈচিত্র্যের অভাব রয়েছে। তার ভাষায়, “হার্ভার্ডের মাত্র ৩ শতাংশ শিক্ষক রক্ষণশীল, এটা কি কোনো বৈচিত্র্য?” তিনি বলেন, “হার্ভার্ড, কলম্বিয়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখন এই ভারসাম্যের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এই ভারসাম্য রক্ষায় আরও ভালো কাজ করতে হবে। তিনি ক্যাম্পাস থেকে ডিইআই বা বৈচিত্র্য, ন্যায্যতা, অন্তর্ভুক্তি প্রোগ্রাম বাদ দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়াকে সমর্থন করেন।
ম্যাকমাহন বলেন, 'আমরা যখন মেধার ভিত্তিতে ভর্তি করি, তখন স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে বৈচিত্র্য চলে আসে। এর জন্য আলাদা করে কোনো DEI প্রোগ্রামের প্রয়োজন পড়ে না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি