বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরইমধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেয়া হয়েছে। আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ‘গুঞ্জন’ উড়িয়ে দিয়েছে সূত্রটি।
এ বিষয়ে জানতে চাইলে বিদেশে বাংলাদেশের দু’টি মিশন থেকে জানানো হয়, পরশু (শুক্রবার) সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি আগেই সরিয়ে ফেলেছিল। কয়েকটি মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিক নির্দেশনা দেয়া হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৫ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়
১৬ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে ৬.৩২ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেল দুদক
১৯ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি