৪ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদের পর মৌনী রায়ের গোপন প্রেমের গুঞ্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
বিচ্ছেদের পর মৌনী রায়ের গোপন প্রেমের গুঞ্জন

মৌনী রায়

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউড-টালিউডের অন্যতম চর্চিত নাম অভিনেত্রী মৌনী রায়। কখনো অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়ে খবরের শিরোনামে এসেছেন। আবার কখনো বিচ্ছেদ নিয়ে খবরের শিরোনামে এসেছেন ‘নাগিন’খ্যাত অভিনেত্রী। তবে এবার আর বিচ্ছেদ নয়; বরং অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে মৌনীর নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। আর তাতেই ভীষণ চটেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী তথা ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টল ডি'সুজা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পাপারাজ্জির পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে, স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিচ্ছেদের পর নাকি অর্জুনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ পোস্টের বিরুদ্ধেই এবার গর্জে উঠেছেন ক্রিস্টল ডি'সুজা। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হয়ে আসছেন মৌনী রায়। এর কিছুক্ষণ পরই সেই একই রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। আর এই সাধারণ একটি ঘটনা কেন্দ্র করেই সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— ‘বিচ্ছেদের পর কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী  মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব দীর্ঘদিনের এবং গভীর সম্পর্ক। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের এই বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনী রায়ের ভালো সম্পর্ক। এর মাঝেই এই বিতর্কিত পোস্টটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে উসকে দিয়েছে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া পোস্ট নজরে আসতেই নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি ক্রিস্টল ডি'সুজা। সেই পোস্টের কমেন্টবক্সে কড়া ভাষায় তিনি লিখলেন— ‘এসব কী আজেবাজে কথা! শুধু ভিউজ পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি