৫ মে ২০২৬

বিচারকের আসনেই কেঁদে ফেলল নেহা কক্কর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিচারকের আসনেই কেঁদে ফেলল নেহা কক্কর

বাংলাপ্রেস ডেস্ক : হিমাংশ কোহালির সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক বছর হতে চলল। নেহা কক্কর এখনও ভুলতে পারেননি তাঁকে? তাই কি রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘চান্না মেরেয়া’গাইতে গিয়ে নেহার চোখ ভরে উঠল জলে?

ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকের ভূমিকায় গত সিজন থেকেই দেখা যাচ্ছে নেহাকে। সম্প্রতি সেই রিয়ালিটি শোয়ের মঞ্চে ‘শাদি সিজন স্পেশাল’ পর্বে এক প্রতিযোগী রণবীর কপূর এবং অনুষ্কা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’ গাইতে শুরু করেন।

সেই প্রতিযোগীর গাওয়া শেষ হলে আচমকাই মাইক হাতে ‘চান্না মেরেয়া’ গাইতে শুরু করে দেন নেহা। গলায় যেন আবেগ ঝরে পড়ছে। চোখের কোনও চিকচিক করে উঠল গায়িকার। মনে পড়ে গেল প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটান সেই সব আনন্দের মুহূর্ত গুলোর কথা?

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি