৫ মে ২০২৬

বিবাহিত পুরুষই সারার বেশি পছন্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিবাহিত পুরুষই সারার বেশি পছন্দ
বাংলাপ্রেস ডেস্ক: সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে জুটি বেঁধেছেন সারা আলী খান। মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আতরাঙ্গি রে’। সিনেমায় দেখা যাবে— অক্ষয়কে ভালোবাসেন সারা। কিন্তু পরিবার তাকে জোর করে বিয়ে দেয় ধানুশের সঙ্গে। বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেন না। আবার একপর্যায়ে গিয়ে স্বামীকেও ছাড়তে চান না। সম্প্রতি করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এসে তিনি জানান বিবাহিত পুরুষই তার অধিক পছন্দ! ‘আতরাঙ্গি রে’ সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সারা। এরই অংশ হিসেবে করন জোহরের অনুষ্ঠানে যান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়- এমন চারজন অভিনেতার নাম বলুন, যাদের বর হিসেবে চাইবেন? সময়ক্ষেপণ না করে সারা জানান, তিনি রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও বিজয় দেবারাকোন্ডাকে চান। সারার জবাব শুনে করন বলে ওঠেন- ‘তাদের স্ত্রীরা কিন্তু দেখছে!’ পাল্টা জবাব দেন সারাও। বলেন- ‘আশা করি তাদের স্বামীরাও দেখছেন’। প্রসঙ্গত, ‘আতরাঙ্গি রে’ সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এর সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি