বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন
বাংলাপ্রেস ডেস্ক: দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নিকারের বৈঠক শেষে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজ আরও গতিশীল করতে সারা দেশে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবে সায় দিয়েছে কমিটি।
নতুন গঠিত উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি