বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেন চাটমোহর লেভেলক্রসিং অতিক্রম করার সময় শেষের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইন ফেটে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনের লাইনচ্যুত বগিটি সৌভাগ্যক্রমে লাইনের উঠে পড়লেও লাইন ফেটে গেছে। বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বগি রেখে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি