১১ মে ২০২৬

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধকারী শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বিক্ষোভ করছিলেন শিক্ষকরা। পরে তারা কদম ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে তাদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে সচিবালয়ে গিয়েছেন। তাই তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। পুলিশের সঙ্গে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি