বেলজিয়াম আ.লীগের বাংলাদেশের উন্নয়ন শীর্ষক ভার্চুয়াল সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাকির হোসেন সুমন, ইতালি থেকে: যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্তে এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলসের কো-অর্ডিনেটর ও বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলুর সঞ্চালনায় এবং ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি আলী লিংকন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া, নিউজিল্যান্ডের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের রিসার্চার উইলিয়াম ভ্যান ডার জেস্ট, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল হক সহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দগন।আলোচনা সভায় সঞ্চালক বজলুর রশীদ বুলু জানান, আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় সল্পতার কারণে যোগ দিতে পারেন নাই। তবে প্রধানমন্ত্রী তাঁর দূতের মাধ্যমে সবাইকে নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা পৃথিবীর কাছে এক বিস্ময়কর ঘটনা। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি অসম্ভব টান তথা দেশপ্রেমের কারণেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি