৫ মে ২০২৬

বেইন'র প্রতিষ্ঠাতা খোরশেদ আলমের মৃত্যুতে নিউ ইংল্যান্ড প্রবাসীদের শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বেইন'র প্রতিষ্ঠাতা খোরশেদ আলমের মৃত্যুতে নিউ ইংল্যান্ড প্রবাসীদের শোক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলমের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ১৯৭১ সালে ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব নিউ ইংল্যান্ড (বেইন)নামে প্রথম বাংলাদেশি সংগঠন প্রতিষ্ঠা করে সেখান থেকে স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ করেছেন। গত বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত রোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ভাষাসৈনিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করে খোরশেদ আলম পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসক ছিলেন। এ ছাড়া তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থসচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থসচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলার রামনগরে জন্মগ্রহণ করেন খোরশেদ আলম। পেশাগত জীবনে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন। আর্থিক খাত কর্মসূচির আওতায় তিনি আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন। খোরশেদ আলমের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, স্বদেশি চেতনায় সমৃদ্ধ, সততা, দক্ষতা ও অনন্য হৃদয়ের অধিকারী খোরশেদ আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এ দেশে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। এদিকে, তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পুর্বাঞ্চল নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ভারমন্ট ও মেইন অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব নিউ ইংল্যান্ড (বেইন) এর বর্তমান ও সাবেক কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ খোরশেদ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি