বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টে রয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।
এদিকে সরেজমিনে দেখা যায়, ১০টা ৫০ মিনিটের দিকে ৭-৮ জন লোক ভবনটির ৭তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন থেকে বাঁচতে তারা আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, আমরা এখনও উপরে, আমাদের বাঁচান।
তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালাতে পারছেন না।
আরও দেখা যায়, ভবনের তিনটি ফ্লোরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি