১১ মে ২০২৬

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
বাংলাপ্রেস ডেস্ক: বদলে গেল পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ থমকে যায়। এবার নামও বদলে গেল। এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে এই স্টেডিয়ামটি। সোমবার (৩ মার্চ) বিসিবি সভার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ। পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র। এই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স। ২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বিশ্বকাপকে সামনে রেখেই নৌকার আদলে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে দ্য বোট নামেও ডাকা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরই স্টেডিয়ামটির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি