৫ মে ২০২৬

বড় রকমের বাজেট ঘাটতির মুখে আমেরিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বড় রকমের বাজেট ঘাটতির মুখে আমেরিকা

বাংলাপ্রেস ডেস্ক : বড় রকমের বাজেট ঘাটতির মুখে পড়েছে আমেরিকা। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৮ ভাগ বাজেট ঘাটতি বেড়েছে। গত ৮ বছরের মধ্যে এটিই বাজেট ঘাটতির সবচেয়ে বড় রেকর্ড যা এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (সোমবার) তাদের মাসিক বাজেট রিপোর্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫৬.৬ বিলিয়ন ডলার যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ৩১৮.৯ বিলিয়ন ডলার।

চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে সরকারি ব্যয় এবং রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে। কিন্তু রাজস্ব আদায়ের চেয়ে সরকারি ব্যয় বেড়েছে অনেক বেশি দ্রুত গতিতে। ফলে বাজেট ঘাটতির এই সংকট তৈরি হয়েছে।

কংগ্রেসের বাজেট বিষয়ক দপ্তর ধারণা করছে যে, চলতি ২০২০ অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে এবং আগামী এক দশক ধরে এই ধারা অব্যাহত থাকবে।

২০১৯ অর্থবছরে আমেরিকার বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৯৮৪.৪ বিলিয়ন ডলার যা ২০১৮ অর্থবছরের তুলনায় শতকরা ২৬ ভাগ বেশি ছিল। ৩০ সেপ্টেম্বর আমেরিকার অর্থবছর শেষ হয়। সামরিক বাহিনীর জন্য বাজেট বৃদ্ধি এবং অভ্যন্তরীণ কিছু কর্মসূচির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই খরচ বেড়েছে বলে জানা যাচ্ছে।

২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বাজেট ঘাটতির অবসান ঘটাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি তিনি এখন রক্ষা করতে পারছেন না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি