৫ মে ২০২৬

বড় চমক রেখে শক্তিশালী আর্জেন্টিনার দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বড় চমক রেখে শক্তিশালী আর্জেন্টিনার দল ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে লড়বে তারা। এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সোমবার (২০ মে) কোচ লিওনেল স্কালোনি এই দল ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার দল। আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে আরও আছেন ফ্রাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দারুণ পারফরম্যান্স করা হুয়ান মুসোর জায়গা হয়নি ২৯ সদস্যের দলে। তরুণ বার্কোর সঙ্গে বেলার্ডি রয়েছেন রক্ষণভাগে। মিডফিল্ডে গুইদো রদ্রিগেজ, জিওভন্নি লো চেলসো এবং এক্সিকিয়েল প্যালাসিওস জায়গা পেয়েছেন। বড় চমক হিসেবে ঘোষিত দলে জায়গা পেয়েছেন ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনি। আক্রমণভাগেও অভিজ্ঞ এবং তারকা ফুটবলারদের রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সঙ্গে অভিজ্ঞ ডি মারিয়া রয়েছেন দলে। এছাড়া আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেজ, হুয়ান আলভারেজরা রয়েছেন প্রতিপক্ষের জালে বল পাঠাতে। আর্জেন্টিনার স্কোয়াড: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, আনহেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি