৪ মে ২০২৬

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ পিএম
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ১২৩ শহরের মধ্যে ৩০৩ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। 

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ তথ্য প্রকাশ করেছে।

আইকিউএয়ারের দেওয়া সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। যথাক্রমে ২২৫ ও ১৩১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী শহর দিল্লি।

পঞ্চম অবস্থানে থাকা চীনের বেইজিং শহরের বায়ুমানের স্কোর ১৭৭। আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। 

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘চরম অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি