বাসে বোমা রেখে নেমে গেলেন যাত্রী, উদ্ধার করল পুলিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস থেকে উদ্ধার হওয়া বস্তুটি অত্যাধুনিক টাইম বোমা ছিল বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। বোমাটি বিস্ফোরিত হলে বাসে থাকা সবাই মারা যেতেন বলে দাবি করেছে তারা। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ সুপার জানান, বেঙ্গল পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা এসে পরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোমা। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়।
এসপি বলেন, উদ্ধার হওয়া বোমাটি বিস্ফোরিত হলে গাড়ির ভেতরে যত যাত্রী ছিল, সবাই মারা যেত। বড় ধরনের এই ক্ষতির মুখ থেকে রক্ষা পাওয়ায় গাড়ির সুপারভাইজরকে আমরা ধন্যবাদ
গত ৫ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছনে রাখা ছিল বস্তুটি। পরে মধ্যরাতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি