৫ মে ২০২৬

বাসায় গুলি চলার দুই মাস পর ঘটনার বিবরণ দিলেন সালমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাসায় গুলি চলার দুই মাস পর ঘটনার বিবরণ দিলেন সালমান
বাংলাপ্রেস ডেস্ক: গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর কেটে গেছে দুই মাস। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের সার্থে এবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সালমান খান ও তার ভাই আরবাজ খানকে। ভারতীয় গণমাধ্যমকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছে, গুলি চলার সময় অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন। সালমান খান পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই। বিবৃতিতে, সালমান খান বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। জানা গেছে, বাইরে ঘোরাফেরার ক্ষেত্রে সালমানের ওপর কিছু শর্ত আরোপ করেছিল মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ। তবে সালমান তা মানতে নারাজ। ১৮ জুন থেকে ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি