৪ মে ২০২৬

বার্সার সামনে আজ বিপজ্জনক ম্যাচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ এএম
বার্সার সামনে আজ বিপজ্জনক ম্যাচ

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  গত শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠেই নাটকীয় জয় পায় বার্সেলোনা। লা লিগার সেই ম্যাচের রেশ না কাটতেই আজ দুই দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। বড় মঞ্চের এই লড়াইয়ের প্রথম লেগে নামার আগে নির্ভারই থাকতে পারছে কাতালানরা। কারণ, এবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলবে তারা।

যদিও কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, রোজি ব্লাংকোদের বিপক্ষে লড়াই সব সময়ই কঠিন।

ফ্লিক এই লড়াইয়ের আগে বলেছেন, ‘এই ম্যাচে অনেক আবেগ কাজ করবে, কারণ দুই লেগে খেলতে হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল পেতে চেষ্টা করব।’ ঘরের মাঠে সর্বশেষ ২৩ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ফ্লিকের দল।

অ্যাতলেতিকো ম্যানেজার ডিয়েগো সিমিওনের বিপক্ষেও তাঁর রেকর্ড ভালো। ১০ বার সিমিওনের মুখোমুখি হয়ে ছয়বারই জিতেছেন, হেরেছেন দুইবার।

রোজি ব্লাংকোদের বিপক্ষে পরিসংখ্যান সমৃদ্ধ হলেও ফুরফুরে মেজাজে থাকার সুযোগ নেই বার্সার। কারণ, ইনজুরি সমস্যায় পরিকল্পনাতে বদল আসবে।

বিশেষ করে রাফিনিয়ার ইনজুরিতে লেফট উইংয়ে শুরুর একাদশে নামবেন মার্কাস রাশফোর্ড। গত শনিবার রবার্ত লেভানদোস্কি-রাশফোর্ড কাতালানদের জয়ে ভূমিকা রেখেছিলেন, লামিন ইয়ামালও বড় হুমকি। তাঁদের কড়া প্রহরায় রাখবে রোজি ব্লাংকোরা, তা বলাই যায়।

পরিসংখ্যান যেমনই হোক, চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ২০১৩-১৪ মৌসুমে ২-১ এবং ২০১৫-১৬ মৌসুমে ৩-২ গোলে বার্সাকে হারিয়েছে অ্যাতলেতিকো। তবে তাদের বড় দুশ্চিন্তা সাম্প্রতিক সময়ের ছয়টি অ্যাওয়ে ম্যাচে মাত্র একটি জয়, তিনটি হার।

 শেষ আটের আরেক ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) নিজেদের মাঠে লড়বে লিভারপুলের বিপক্ষে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি