৫ মে ২০২৬

বাড়ি বানাতে গিয়ে ১১ কোটি টাকা জরিমানার মুখে নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাড়ি বানাতে গিয়ে ১১ কোটি টাকা জরিমানার মুখে নেইমার
বাংলাপ্রেস ডেস্ক : সাত বছর আগে রিও ডি জানেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকা মাঙ্গারাতিবায় দারুণ একটি জায়গা কিনেন নেইমার। সম্প্রতি সেখানে তিনি নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন। নাম যার নেইমার ম্যানসন। কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছেন নেইমার। বৃহস্পতিবার তার বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়ে যায় পরিবেশ অধিদপ্তর। মূলত পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পড়েছেন নেইমার। এই বাড়ি বানাতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করেছেন পিএসজি তারকা। সে কারণে তার বাড়ি তৈরির কাজ বন্ধ করতে হয়। জানা গেছে এখানেই শেষ নয়, পরিবেশ আইন ভঙ্গ করায় তার কমপক্ষে ১ মিলিয়ন ডলার তথা ১০ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা গুনতে হতে পারে। এদিকে মেয়র অফিস থেকে পাঠানো এক বার্তায় জানা গেছে, নেইমার বাড়ি বানানোর আগে পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো অনুমতি নেননি। বার্তায় আরও বলা হয়েছে, বাড়ি বানাতে গিয়ে নেইমার কি কি নিয়ম ভঙ্গ করেছেন, পরিবেশগত কি কি অসুবিধা তৈরি করেছেন, কি কি ক্ষতি করেছেন- সেটা অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তার বাড়ি বানানোর কাজে পরিবেশগত যে ক্ষতি সাধিত হয়েছে তার জরিমানা কমপক্ষে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (১ মিলিয়ন ডলার) হতে পারে। অবশ্য এ বিষয় নিয়ে নেইমারের ব্রাজিলিয়ান প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি সংবাদ মাধ্যমে। এদিকে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর যখন পরিদর্শনে যায় তখন সেখানে উপস্থিত ছিলেন নেইমারের বাবা। তাকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে নেইমার ২.৩ একরের জমিটি ক্রয় করেছিলেন। যেখানে ইতোমধ্যে হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করা হয়েছে। বর্তমানে চলছে রাজকীয় এক বাড়ি তৈরির কাজ। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি