৯ মে ২০২৬

বাড়ছে তিস্তায় পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪ গেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাড়ছে তিস্তায় পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪ গেট
বাংলাপ্রেস ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। এদিকে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নদীপাড়ের চরাঞ্চলে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল ও সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, 'কয়েকদিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে।এবং ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকছে'। মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি জানান, সকাল থেকে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। যার ফলে চরাঞ্চলের ভূট্টা ও বাদাম চাষীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখে পড়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি