৪ মে ২০২৬

বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা

বাংলাপ্রেস ডেস্ক : তায়কোয়ান্দোতে দিপু চাকমার নৈপুণ্যে চলতি এসএ গেমসে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাংলাদেশ। পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন দিপু।

সোমবার দুপুরে তায়কোন্দোর ২৯ বা এর বেশি ওজনের প্রতিযোগীদের ইভেন্ট পুমসের মাধ্যমে সোনালি দ্যুতি ছড়ান দিপু। স্বর্ণ জেতার পথে তিনি স্কোর করেন ১৬.২৪। পরাজিত করেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।

দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৩তম এসএ গেমসের দ্বিতীয় দিনে তিন ব্রোঞ্জ আর এক স্বর্ণসহ লাল-সবুজদের পদক দাঁড়ায় ছয়টি।

এর আগে সোমবার কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ জিতলে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। একই ইভেন্টের পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান। টুর্নামেন্টে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে সর্বোচ্চ দুটি স্বর্ণ পদক পেয়েছিল বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে দুটি সোনা এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মিজানুর রহমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি