৫ মে ২০২৬

বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলংকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলংকা
বাংলাপ্রেস ডেস্ক: বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নতুন অধিনায়ক শান্তর অধীনে বাংলাদেশের নতুন যাত্রা। শুরুটা হলো দারুণ। তবে প্রতিপক্ষ শ্রীলংকাও হাল ছাড়ার পাত্র নয়। মেন্ডিস আর সামারাবিক্রমা পাল্টা আক্রমণ করলেন। তাতেই বড় পুঁজি নিশ্চিত লংকানদের। এমন এক ঘটনাবহুল ইনিংসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে তিন উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শরিফুল ইসলামের করা প্রথম বলেই চার হাঁকান আভিষ্কা। অবশ্য পরের বলেই উইকেটের পিছে ধরা পড়েন আভিষ্কা। শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তাকে সৌম্য সরকারের তালুবন্দী করেন তাসকিন আহমেদ। কামিন্দু ফেরেন ১৯ রানে। শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। যেখানে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন মেন্ডিস। দ্বাদশ ওভারে রিশাদ হোসেনের পর পর দুই বলে ছয় হাঁকিয়ে ফিফটি পূরণ করেন এ ব্যাটার। দারুণ খেলতে থাকা মেন্ডিসকে ফেরান সেই রিশাদই। এর আগে ৫৯ রান করেন লংকান ওপেনার। একইসঙ্গে ভাঙ্গে সামারাবিক্রমার সঙ্গে তার ৯৬ রানের জুটি। ইনিংসের পরের গল্প সামারাবিক্রমা আর চারিথ আসালঙ্কার। শেষদিকে রানের জুটি গড়েন সামারাবিক্রমা ও আসালঙ্কা। যেখানে দারুণ এক অর্ধশতকের দেখা পান সামারাবিক্রমা। তিনি ৬১ ও আসালঙ্কা ৪৪ রানে অপরাজিত থাকেন। তাসকিন, শরিফুল ও রিশাদ একটি করে উইকেট নেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি