বাংলাদেশকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ফাইজার-বায়োএনটেকের আরও ২৫ লাখেরও বেশি টিকা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১ অক্টোবর শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে আরও ৮০ লক্ষাধিক ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। আগামী সপ্তাহের গোড়ার দিকে এগুলো দেশে পৌঁছাবে। আর ফিলিপাইনে পাঠানো হবে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে বলে জানান হোয়াইট হাউজের ওই কর্মকর্তা। তিনি বলেন, মহামারির অবসান ঘটাতে পুরো দুনিয়া থেকেই এটি নির্মূল করা দরকার। বাইডেন প্রশাসন এ বিষয়টি অনুধাবন করতে পারছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। গত সপ্তাহেও ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা এসেছে। এরপরও বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশের মতো মানুষ পূর্ণ ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছে।
উল্লেখ্য, এই বছরের গোড়ার দিকে বিশ্বের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ থেকে কমপক্ষে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদানের অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি