বাংলাদেশির বেওয়ারিশ লাশ চার মাস ধরে নিউ ইয়র্কের মর্গে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের একটি মর্গের হিমঘরে গত চার মাস ধরে পড়ে আছে আরো এক বাংলাদেশির বেওয়ারিশ লাশ। পারভেজ আলম নামের এ বাংলাদেশির জন্ম ১৯৭৬ সালে। কুইন্সের এলমাহার্স্ট এলাকায় একাই বসবাস করতেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাসায় তার মৃত্যু হয়েছিল কিন্ত এখন পর্যন্ত পরিবার পরিজনের কোন খোঁজ মেলেনি।
নিউ ইয়র্ক সিটির চীফ মেডিকেল এক্সামিনারের তত্ত্বাবধানে এ লাশটি বেওয়ারিশ হিসেবে মর্গে রাখা হয়েছে। দাফন করা হচ্ছে না। সিটির পক্ষ থেকে পারভেজের পরিচিতজন বা আত্মীস্বজনের খোঁজ করা হচ্ছে। এ নিয়ে ব্রুকলিনের বসবাসরত একজন সংবাদকর্মী জানিয়েছেন, তিনি নানা সূত্র ধরে তল্লাসি চালাচ্ছেন। সামাজিক মাধ্যমে পারভেজের ছবি প্রকাশ করে পারভেজের পরিচয় অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। ছবি দেখে এ বাংলাদেশিকে কেউ সনাক্ত করতে পারলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি