৬ মে ২০২৬

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ
বাংলাপ্রেস ঢাকা: উত্তর আফ্রিকার দেশ সুদানে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সশস্ত্র লড়াইয়ের প্রেক্ষিতে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়েছে। এ লড়াইয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে। খার্তুম শহর ও বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, এ কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি