৫ মে ২০২৬

বাংলাদেশিদের আনতে উহানে যাচ্ছে বিশেষ বিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশিদের আনতে উহানে যাচ্ছে বিশেষ বিমান

বাংলাপ্রেস ডেস্ক : নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে অবরুদ্ধ চীনা নগরী উহানে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা ছেড়ে যাবে। বিমানটি আজ দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে দেশে ফিরবে। আর দেশে আনার পর তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ বিমানের উপমহাব্যববস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানটিতে ৪১৯ আসনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের উহানে যাবে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও এ তথ্য জানিয়েছেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, উহানে আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশে আনার পর তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, এই ৩৪১ জনকে এনে প্রথমে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ চীন সরকারের সঙ্গে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বলেছিলেন, চীনে অনুমতি পেলে বাংলাদেশিদের ফেরত আনার জন্য উড়োজাহাজ তৈরি রাখা হয়েছে। তবে আমাদের সব প্রস্তুতি রাখার পরও চীন সরকারের দেয়া ১৪ দিনের সময়সীমার কারণে তাদের ফেরাতে অপেক্ষা করতে হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একদিন পরই শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ঘোষণা এলো মন্ত্রণালয় থেকে। যাদের ফিরিয়ে আনা হচ্ছে তারা এরইমধ্যে দেশে ফিরতে চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রাণঘাতী এই ভাইরাস চীনের সব অঞ্চলে ছড়িয়ে পড়লেও দেশটিতে থাকা বাংলাদেশি কেউ এখন পর্যন্ত আক্রান্ত হননি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, উহানে প্রায় ৫শ বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি চীনে নভেল করোনা ভাইরাসের সংক্রমণে শতাধিক ব্যক্তির মৃত্যুতে বিশ্বজুড়েই ইতোমধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি