বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মার্কিন জনপ্রতিনিধিদের অভিনন্দন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের অভাবনীয় উন্নয়নের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন জনপ্রতিনিধি। নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর আয়োজনে ২৬শে মার্চ ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু এবং কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের ভূয়সী প্রশংসা করে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানসহ সকল বাংলাদেশিদেরকে তাঁরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে মুজিববর্ষ উপলক্ষ্যে তাঁরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
নিউ ইয়র্কের কুইন্স হতে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং তাঁর বক্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন এবং নিউ ইয়র্কস্থ বাংলাদেশি-আমেরিকানদের স্বার্থ সুরক্ষায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন যে তিনি বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু।
নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি হতে প্রেরিত ভিডিও বার্তায় স্টেট সিনেটর জন ল্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। দু’বছর আগে জাতির পিতার বাসভবন সফরের স্মৃতিচারণ করে সিনেটর জন ল্যু ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের নৃশংস হত্যাকান্ডকে তিনি ইতিহাসের একটি বর্বর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের উচ্ছসিত প্রশংসা করেন।
বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুদৃঢ় রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণ নেতৃত্বের কারণেই নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের উল্লেখ করে তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু অতি অল্পসময়ের মধ্যেই একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মহান স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান। কুইন্সে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবদানকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
নিউ ইয়র্কে করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক আগামী ২৬ মার্চ ২০২১ দুপুর ১২ টায় (নিউইয়র্ক সময়) ভার্চুয়ালী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করবে। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু এবং কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/কনসাল জেনারেলবৃন্দের বক্তব্য প্রচারিত হবে। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধ সম্মানের বন্ধুরা"(Friends of Liberation War Honor) প্রাপ্ত প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিনও ভার্চুয়াল এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
এছাড়াও, এ অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বিপি/এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি