৯ মে ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। প্রতিবেশী দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের ২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ওই বৈঠক হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি