৫ মে ২০২৬

বাংলাদেশের সিনেমায় গাইবেন অঙ্কিতা, আসছেন দেশে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশের সিনেমায় গাইবেন অঙ্কিতা, আসছেন দেশে

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা’র এবারের চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। দ্বাদশ শ্রেণির এই ছাত্রী ভারতের গোবরডাঙার মেয়ে। তবে ভারতের নাগরিক হলেও তার আদি নিবাস বাংলাদেশের সাতক্ষীরায়। তাই বাংলাদেশ তার কাছে প্রাণের আরাম।

এদিকে, চ্যাম্পিয়ান হওয়ার পর থেকেই অঙ্কিতা পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে পাচ্ছেন ভালবাসা। এছাড়া বাংলাদেশ থেকে অনেকেই তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।

কাঁটাতারের বেড়া পেরিয়ে অনেকেই ফুলের তোড়া নিয়ে হাজির হচ্ছেন তার বাড়িতে। সম্প্রতি একটি সাক্ষাতকারে অঙ্কিতা বলেন, শুধু ভারত থেকেই নয়, এমনকি বাংলাদেশ থেকে অনেকেই আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন।

এদিকে, বাংলাদেশ নিয়ে বরাবরই আবেগপ্রবন অঙ্কিতা। বাবার মুখে সাতক্ষীরার গল্প শুনে বড় হয়েছেন তিনি। আর এ কারণেই ছোট থেকে ভাবতেন একবার পাসপোর্ট হাতে পেলেই ছুটে আসবেন বাংলাদেশে। আর মাস দুয়েক আগেই পূরণ হলো সেই স্বপ্ন। ফরিদপুরে একটি কনসার্টে অংশও নিয়েছেন তিনি।

এছাড়া, নিজেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবেই পরিচিত করতে চান তিনি। ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশের একটি সিনেমায় প্লেব্যাক করার জন্য ডাক পেয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি