১০ মে ২০২৬

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনারা আশপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আমরা কিন্তু যেকোনো উৎসবে হিন্দু, মুসলমানসহ সবাই মিলে কাজ করি। শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা প্রশাসনকে ধন্যবাদ দেবেন। তারা খুব ভালো কাজ করেছে। অন্যবারের চেয়ে এবার নদীর পানিও ভালো ছিল। আপনারা ধৈর্য ধরে স্নান করবেন। আমাদের সব ব্যবস্থা আছে। পুলিশ, নৌ পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তিনি আরও বলেন, আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ। বাংলাদেশি হিসেবে আমরা পরিচিত। কোথাও ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি