বাংলাদেশের জয়ের টার্গেট ৩৬৯
বাংলাপ্রেস ডেস্ক: সিলেট টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে উইন্ডিজ। গত দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নেমে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে আরও ৫৩ রান যোগ করে সফরকারীরা। এরপর ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৫ রানের। অর্থাৎ ম্যাচ জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে টাইগারদের।
দিনের দ্বিতীয় ওভারেই নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর দুই রান যোগ করতে পেরেছেন তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন জাস্টিন গ্রিভস। দ্রুত রানের জন্য একটু আগেভাগেই নামানো হয়েছিল শামার জোসেফকে। খুব একটা কাজে লাগেনি তা। নাঈম হাসানের বল তুলে মারতে গিয়ে লং অফে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাবে বাংলাদেশ করে ৩৮৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল।
সিরিজে সমতা আনতে হলে সিলেট টেস্টে বাংলাদেশকে জিততেই হবে। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পর্যাপ্ত প্রস্তুতির অভাব, তবু দক্ষিণ আফ্রিকা সিরিজে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত
সঙ্গীত একাডেমি