বাংলাদেশের ঘটনা মনে করিয়ে দেয় স্বাধীনতার গুরুত্ব: ভারতের প্রধান বিচারপতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদের মুক্তি ও স্বাধীনতার অধিকারের কতটা মূল্য, তা মনে করিয়ে দিচ্ছে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “বাংলাদেশে আজ যা ঘটছে, তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা প্রয়োজন।”
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এসব কথা বললেন। সূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি