৪ মে ২০২৬

বাংলাদেশের দর্শকে মুগ্ধ বাবর আজম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশের দর্শকে মুগ্ধ বাবর আজম

বাংলাপ্রেস ডেস্ক: বিংশ শতাব্দীর শেষ দিকে এসে ইমরান খান, শোয়ব আখতার, ওয়াসিম আকরামদের কল্যাণে বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেটের ভক্ত সমর্থকদের সংখ্যা বেড়ে যায়। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেটের প্রতি দেশের মানুষের আকর্ষণ লক্ষ করা যায়। বাংলাদেশ সফরে এসে এখানকার দর্শকদের মধ্যে পাকিস্তান ক্রিকেটের প্রতি যে ভালোবাসা রয়েছে তা বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন অধিনায়ক বাবর আজম।

আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশের সমর্থকদের পাশাপাশি এখানে পাকিস্তান ক্রিকেটের সমর্থকরাও রয়েছেন।

অনুশীলনের সময় একাডেমি মাঠের পাশ দিয়ে দর্শকদের উঁকি দেওয়ার ব্যাপারটা নজর কেড়েছে পাকিস্তানের। দর্শক কিংবা সংবাদকর্মীদের দেখা মিললে সালাম দিতেও দেখা গেছে অনেক ক্রিকেটারকে।

এ বিষয়ে বাবর বলেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের উৎসাহিত করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে।’

‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের উৎসাহিত করেছে।’

বাংলাদেশের দর্শকদের মধ্যে পাকিস্তান ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ বাবর বলেন, ‘শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও তারা সমর্থন করে। এটা আমার বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি