বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন: আইনমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:১২ এএম
বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আমাদের দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না।
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে দেশে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস