৫ মে ২০২৬

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ এএম
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

 

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়। এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থান।

বার্তায় এ কথা উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। এ ছাড়া যেকোনো বড় ধরনের জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। আর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

সে অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা দেবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু করণীয় বলে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এগুলো হলো—

- বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা।

- সব সময় নিজের আশপাশ বা পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন থাকা।

- স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা।

- সতর্ক থাকা, চোখে পড়ার মতো কাজ বা অবস্থান এড়ানো।

- জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মুঠোফোন সঙ্গে রাখা।

- ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা।

- বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি