৪ মে ২০২৬

বাংলাদেশে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো ফেসবুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো ফেসবুক
বাংলাপ্রেস ডেস্ক:অবশেষে বাংলাদেশের ভ্যাট নিবন্ধন নিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রবিবার (১৩ জুন) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) পেয়েছে ফেসবুক। এটি বাংলাদেশে ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। এর আগে টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন বাংলাদেশ থেকে ভ্যাট নিবন্ধন নেয়। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে– ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড। ভ্যাট নিবন্ধন নেওয়ার সময় গুগল ও অ্যামাজনের মতো ফেসবুকও ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও আয়- ব্যয়ের হিসাবের তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। গুগল, আমাজন, ফেসবুক এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। তারা গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। এজন্যই এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট আবশ্যক। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি