৮ মে ২০২৬

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশকে আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সহসভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ আনোয়ার তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার বেশির ভাগ দেশেই দ্রুত বয়স বাড়ছে।কিন্তু বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের অর্ধেক জনগণ ২৭ বছরের নিচে। আপনারা এখানে শিল্প স্থাপন করুন এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করুন। এতে উভয় দেশেরই লাভ হবে।প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এ লক্ষ্যে আপনাদের সহায়তা প্রয়োজন। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে আরো বলেন, মালয়েশিয়া এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের আবেদন বাস্তবায়নে সহায়তা করবে যাতে বাংলাদেশ পর্যায়ক্রমে আসিয়ানের পূর্ণ সদস্য হতে পারে।সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। এটি আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেককে হারিয়েছি, জবাবে বলেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহসভাপতি পদে মনোনয়ন পাওয়ার জন্য অভিনন্দন জানান।তিনি বলেন, ‘আপনাকে অভিনন্দন জানাই। আপনি আপনার রাজনৈতিক দলে সহসভাপতি হয়েছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম তুলে ধরেন।তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছে। এটি ছিল তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন, পরে সর্বস্তরের মানুষ এতে যুক্ত হয়।’তিনি আরো বলেন, ‘জুলাই বিদ্রোহের চেতনায় রাস্তাঘাট, দেয়াল রাঙিয়ে দিয়েছে ছাত্রসমাজ।’ সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি