৫ মে ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস সরকার। কোন কোন খাতে বিনিয়োগ বাড়ানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সফররত নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা।

বৃহস্পতিবার ( ১১জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ি প্রতিনিধিদের সাথে বৈঠকে ডেল্টা পরিকল্পনা সফল করতে সরকারের সাথে কাজ প্রতিশ্রুতিও দেন নেদারল্যান্ডের রানী।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কুইন ম্যাক্সিমা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

এ সময়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন রানী ম্যাক্সিমা। ই-কমার্স, তথ্য-প্রযুক্তি ও মোবাইল খাতে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশের শতবর্ষ মেয়াদী নদী, পানি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্র“তি দেন নেদারল্যান্ডসের রানী।

বৈঠকে বাংলাদেশের গ্রাহক পর্যায়ের লেনদেন আধুনিকায়নে সহযোহিতার আগ্রহও প্রকাশ করেন নেদারল্যান্ডসের রানী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি