বাংলাদেশে আর নয়, কলকাতায় সিনেমা বানাবেন হিরো আলম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এবার তিনি জানিয়েছেন, সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন, তাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে আর কোনও সিনেমায় কাজ করবেন না। কলকাতায় সিনেমা বানাবেন এবং সেখানকার শিল্পীদের নিয়ে কাজ করবেন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, তিনি আর কোনদিন এফডিসি চত্বরেও পা রাখবেন না। কারণ, একাধিক বার অকারণে তিনি অপমানিত হয়েছেন সেখানে।
তিনি বলেন, ‘‘শিল্পী সমিতির নির্বাচন থেকে একটি বিষয় শিখলাম, শিল্পীদের অনেকেই কদর দিতে জানে না। কাদের নির্বাচিত করলে আমাদের শিল্পীদের জন্য ভালো হবে সেটা যদি তারা বুঝত, তাহলে অবশ্যই কদর করত। এক শ্রেণির লোক আছে যাদের কোনো কাজ নেই, সারাদিন এফডিসিতে আড্ডা দেয়। তাদেরকেই আবারো নির্বাচিত করা হচ্ছে, যারা চলচ্চিত্রের ক্ষতি করবে।’’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি